মানবাধিকার ইসলাম ও জাতিসংঘ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাওলানা জাহিদুর রাশদি-র বই 'মানবাধিকার ইসলাম ও জাতিসংঘ' মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র নিয়ে ইসলামি গবেষক ও সাধারণ মুসলিমদের মনে তৈরি হওয়া দ্বিধা নিয়ে আলোচনা করেছে। জাতিসংঘের এই ঘোষণাপত্র মানবাধিকারে নতুন মানদণ্ড তৈরি করলেও, বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে এর সংঘাতও দেখা দিয়েছে।
বইটিতে প্রশ্ন তোলা হয়েছে, এই ঘোষণাপত্র কি বিশ্বমোড়ল ও সাম্রাজ্যবাদী শক্তির নিয়ন্ত্রণের নতুন হাতিয়ার? নাকি এটি বিশ্বশান্তির রক্ষাকবচ, না সভ্যতার সংঘাতের অস্ত্র? লেখক এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন মানবাধিকারের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিকাশ বিশ্লেষণের মাধ্যমে।
মানবাধিকার সংক্রান্ত জটিল বিষয়গুলো বুঝতে চান এমন পাঠকদের জন্য বইটি সহায়ক হবে। বিশ্বব্যাপী মানবাধিকার আলোচনায় মুসলিমদের সক্রিয় ও গঠনমূলক ভূমিকা নিতে উৎসাহিত করবে এই গ্রন্থ।
| অনুবাদক | : | কামরুল হাসান নকীব |
| প্রকাশনী | : | গ্রন্থিক প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849976462 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 196 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |