ছোটোদের মহানবী

by আবদুল আযীয আল আমান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

104৳190৳Save 86৳ (45%)
Qty
Wishlist
Share

নিবিড় অন্ধকারে মানুষকে পথ দেখাতে আলো হয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি। ঘন অন্ধকারে আলোর মশালের মতো করে জ্বলে উঠেছিলেন তিনি। তিমির বিদীর্ণ করে সুবহে সাদিকের আলো হয়ে ফুটে উঠেছিলেন তিনি। আবদুল আযীয আল আমানের 'ছোটোদের মহানবী' বইটি সেই মহান ব্যক্তিত্বের জীবনকাহিনি শিশুদের উপযোগী ভাষায় তুলে ধরেছে।

অত্যাচার সহ্য করে পরাজিত করেছিলেন অত্যাচারীকে, বুক ভরে ভালোবেসে বশ করেছিলেন শত্রুকে, প্রেম দিয়ে জয় করেছিলেন মানুষের হৃদয়। তাঁর মমতামাখা হাত দুটিতে বাঁধা পড়েছিল তামাম বিশ্বের ইয়াতিম-মিসকিন, অনাথ-আতুর, দীন-দুঃখী। রক্তস্নাত মরুর ধূলায় আবার মাথা তুলে দাঁড়াল মানবতা, সত্য ফিরে পেল আপন আসন, হিংসা-বিদ্বেষ-দখল নিল প্রেম-প্রীতি-ভালোবাসা।

যে অনির্বাণ আলো তিনি সাথে করে এনেছিলেন, তাতে পথ খুঁজে পেল পথহারা মানুষের দল। নতুন আলোয় চোখ মেলে সকলে নির্ভয়ে এগিয়ে চলল সামনের দিকে, কল্যাণের দিকে, শাশ্বত সত্যের পথে। ছোটোদের জন্য মহানবীর জীবনী নিয়ে এটি একটি সুন্দর উপহার।

প্রকাশনী:দারুল ইলম
সংস্করণ:1st Published
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all