সায়েদনায়া
সিরিয়ার স্বৈরাচারের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে সায়েদনায়া কারাগার। বাশার আল আসাদ নির্মিত এই কারাগার আসলে মানুষের কসাইখানা, যেখানে নিরপরাধ মানুষদের বছরের পর বছর গুম করে রাখা হতো।
নিজের মতের বিপক্ষে মতামত পেশ করলেই মানুষকে আটক করে ফেলা হতো অন্ধকার প্রকোষ্ঠে। টর্চার সেলে অমানবিক নির্যাতন, ক্ষুধা ও পিপাসার যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ হারিয়েছে অসংখ্য বন্দি। এক ফোঁটা পানি দেওয়ারও নির্দেশ ছিল না শাসকের পক্ষ থেকে। শারীরিক-মানসিক এমন কোনো নির্যাতনের পদ্ধতি বাকি ছিল না যা প্রয়োগ হয়নি।
২০১৯ সালে সংকলিত এই বইটিতে উঠে এসেছে বন্দিদের জবানবন্দি ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা। একেকটি সাক্ষ্য পড়ার সময় চোখের অশ্রু সংবরণ করা কঠিন হয়ে পড়ে। বাশারের নৃশংসতার শেষ অধ্যায় জানতে চাইলে এই বই পাঠ করা জরুরি।
| প্রকাশনী | : | প্রয়াস প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।