Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রুহ মাহমুদের 'শেষ যুগের দম্পতি' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ওমর, যে সময়ের থেকে একধাপ এগিয়ে থাকা এক তরুণ। তার চোখে দুনিয়ার সাজানো বাস্তবতা এক প্রশ্নপুঞ্জ, আর সত্য তার একমাত্র পাথেয়। শিক্ষক, সহপাঠী এমনকি নিকটজনদের মুখোমুখি দাঁড়িয়ে সে যখন গঠিত সিস্টেমের বুনিয়াদকে প্রশ্নবাণে বিদ্ধ করে, তখন হাস্যরসের পাত্র হলেও তার হৃদয় কম্পিত হয় না।
কর্মজীবনে প্রবেশের পর ওমর বিয়ের কথা তুললে বাবা-মা উদাসীনতা প্রকাশ করেন। অনলাইনে লেখালেখির সূত্রে তার জীবনে আসে নুজাইফা নামের এক দ্বীনদার, পর্দানশীন ও চিন্তাশীল মেয়ে। দুজনের পরিচয় গড়ায় বিবাহবন্ধনে, কিন্তু পথ মসৃণ ছিল না। ভেতরে ছিল বহু টানাপোড়েন ও অন্তর্দ্বন্দ্ব, তবু ভালোবাসা ও তাকওয়ার ভিত্তিতে তাদের দাম্পত্য টিকে থাকে। সন্তান জাদিদের জন্মের পর সংসারের চাপ বাড়ে, আর তারা সিদ্ধান্ত নেয় দাজ্জালি শহুরে সিস্টেম থেকে হিজরত করে শান্ত গ্রামীণ পরিবেশে যাওয়ার। এই উপন্যাস বর্তমান সমাজের বাস্তবচিত্র, হারাম সম্পর্কের আগুনে পুড়ে না গিয়ে হালাল পথে ফিরে আসার এক আলোকিত দাওয়াত।
| প্রকাশনী | : | পড় প্রকাশ |
| সংস্করণ | : | September - 2025 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843943101 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |