মুক্তিযুদ্ধের প্রকৃত নায়ক ছিলেন সাধারণ মানুষ, আর সেই জনসাধারণের অর্ধেক ছিলেন নারী। পুরুষদের বীরত্বের কাহিনি খেতাব আর উপাধিতে উজ্জ্বল, কিন্তু নারীদের দুঃসাহসের ইতিহাস আজও ইতিহাসের গভীরে চাপা পড়ে আছে। সুপা সাদিয়ার '৭১ এর একাত্তর নারী' সেই বিস্মৃত ইতিহাসকে সামনে আনার প্রয়াস।
সংগঠক, সেবিকা, আশ্রয়দাতা, বুদ্ধিবৃত্তিক সহায়ক, জায়া কিংবা জননী, কত বিচিত্র ভূমিকায় নারীরা যুদ্ধে অংশ নিয়েছিলেন তার বয়ান রয়েছে এখানে। বীরাঙ্গনাদের জীবন বিপন্নতার কাহিনিও এসেছে এই পথ ধরেই। মুক্তিযুদ্ধের যে চিত্র আমরা সাধারণত পাই, তার বাইরে গিয়ে নারীদের অবদানকে নতুন করে চেনার সুযোগ দেয় বইটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি গুরুত্বপূর্ণ সংযোজন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012003497 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 360 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।