নবীজীর পবিত্র জিহাদ বনাম সন্ত্রাস ও জঙ্গীবাদ
by হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.), মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ., আল্লামা ইদরীস কান্ধলভী রহ.
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আল্লামা ইদরীস কান্ধলভী রহ., মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ. ও হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী রহ.-এর গবেষণাধর্মী লেখা নিয়ে সংকলিত 'নবীজীর পবিত্র জিহাদ বনাম সন্ত্রাস ও জঙ্গীবাদ' বইটি ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরেছে। বর্তমান বিশ্বে ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গীবাদ দিন দিন বাড়ছে। কিছু মানুষ কুরআন-হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামের পবিত্র জিহাদকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে।
ইসলামে উগ্রপন্থার কোনো স্থান নেই, মধ্যমপন্থাই অনুমোদিত। জিহাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং এর সুনির্দিষ্ট শর্তাবলী রয়েছে। আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোনো কর্মকাণ্ড শরীয়ত কখনো অনুমোদন করে না। ইসলাম শান্তি, সহিষ্ণুতা ও মানবাধিকারের ধর্ম। অমুসলিমদের হত্যা, তাদের সম্পদ বিনষ্ট করা বা উপাসনালয়ের ক্ষতি করা মহাপাপ।
এই তিন মনীষীর গবেষণাসমৃদ্ধ লেখা একত্রিত করে সন্ত্রাস ও জিহাদ যে এক নয়, তা পাঠকের হৃদয়ঙ্গম করার চেষ্টা করা হয়েছে। ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পেতে এবং বিভ্রান্তি দূর করতে বইটি অত্যন্ত সহায়ক।
| অনুবাদক | : | মুফতী বিলাল হুসাইন খান |
| প্রকাশনী | : | আশরাফিয়া বুক হাউজ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |