নবি-রাসুলগণের হিজরতের ইতিহাস
আইনুল হক কাসিমীর 'নবি-রাসুলগণের হিজরতের ইতিহাস' বইটি সংকট ও পরীক্ষার মধ্য দিয়ে সফলতার পথ দেখায়। হিজরতের ঘটনা আমাদের শেখায়, কোনো সংকটই চিরস্থায়ী নয়। পরীক্ষা তো আল্লাহর প্রিয় বান্দাদেরই নিত্যসঙ্গী, আর মনের কষ্টই বয়ে আনে মর্যাদা। পূর্ণতার সমাপ্তিতেই লুকিয়ে থাকে সফলতার আসল স্বাদ। বান্দা উপকরণ অবলম্বন করে, আর আল্লাহই চেষ্টাকারীকে পৌঁছে দেন সফলতায়।
সবরের পথেই উত্তরণ, সংকটের সঙ্গেই বিজয়, বেদনার পরে থাকে আনন্দ। হিজরত আরও একটি সত্য উদ্ভাসিত করে, নবি (সা.)-এর জীবনচরিত দিয়ে আমাদের সব কথা, কাজ ও অবস্থাকে যাচাই করতে হবে। যে পথনির্দেশনা নবিজির হিদায়াতের বিপরীত, তাতে কোনো মঙ্গল নেই। প্রথম যুগের লোকেরা যে পথে সংশোধিত হয়েছেন, এই উম্মাহর শেষাংশও শুধু সেই পথেই সংশোধিত হবে। মসজিদুল হারামের সম্মানিত ইমাম শাইখ ড. বান্দার বালিলার বক্তব্য দিয়ে বইটি সমৃদ্ধ।
| প্রকাশনী | : | সাবিল পাবলিকেশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৪ |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।