শ্রেষ্ঠ নারী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাওলানা জুলফিকার আহমাদ নকশবন্দির 'শ্রেষ্ঠ নারী' গ্রন্থটি নারীর জীবনযাত্রার নানা ধাপকে সামনে রেখে রচিত। কন্যা, বোন, স্ত্রী, মা, পুত্রবধূ কিংবা শাশুড়ি, প্রতিটি ভূমিকায় নারীকে নতুন অভিজ্ঞতা ও দায়িত্বের মুখোমুখি হতে হয়। এসব সম্পর্কের প্রতিটি বিষয়ই বান্দার হকের সঙ্গে জড়িত, আর আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক আদায় করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ।
সমাজে নারীর পারিবারিক ও সামাজিক সম্পর্ক পুরুষের তুলনায় অনেক বেশি জটিল। অন্তঃপুরের নীরব জীবনে ঘটে যাওয়া নানা নিপীড়ন, কলহ আর অসহায় অশ্রুর হিসাব কেউ রাখে না। লেখক দেখিয়েছেন, এসবের বেশিরভাগের জন্য দায়ী নারীর শিক্ষার অভাব, অদক্ষতা এবং মানিয়ে নিতে না পারা। মা যখন মেয়েকে 'মডার্ন' হওয়ার নামে লাজুকতা ত্যাগ করতে উৎসাহ দেন, স্ত্রী যখন স্বামীর আনুগত্যকে দাসত্ব মনে করেন, তখন কলহ অনিবার্য হয়ে ওঠে।
প্রতিটি ধাপে নারী কীভাবে সফলভাবে এগিয়ে যাবেন, কীভাবে আল্লাহর হক ও বান্দার হকের সমন্বয় করবেন, তার সুন্দর ও অনবদ্য নির্দেশনা স্থান পেয়েছে এই গ্রন্থে। যেকোনো নারী কিংবা পুরুষের জন্যই এটি গুরুত্বপূর্ণ পথনির্দেশনা হিসেবে কাজ করবে।
| অনুবাদক | : | মাহমুদাতুর রহমান |
| প্রকাশনী | : | নাশাত পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849992851 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 94 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |