ধারাবাহিক বর্ণনায় নবীজির সীরাত ﷺ

by ইমাম আলাউদ্দিন মোগলতাই ইবনু কালিজ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

280৳400৳Save 120৳ (30%)
Qty
Wishlist
Share

ইমাম আলাউদ্দিন মোগলতাই ইবনু কালিজের 'ধারাবাহিক বর্ণনায় নবীজির সীরাত ﷺ' বইটি বিখ্যাত সীরাতগ্রন্থ 'সীরাতে মুগলতাঈ'-এর অনুবাদ। এই গ্রন্থে এক মলাটে নবীজীবনের সকল দিক তুলে ধরা হয়েছে, অথচ কলেবর অন্যান্য সীরাতের তুলনায় ছোট। লেখক সিন্ধুকে বিন্দুর মধ্যে পুরে দিয়েছেন তাঁর অসাধারণ দক্ষতায়। আটশো-নয়শো হিজরির পর লিখিত প্রায় সবগুলো সীরাতের রেফারেন্স-বুক হিসেবে এই গ্রন্থটি বিপুল গ্রহণযোগ্যতা লাভ করেছে।

লেখক যুগবিখ্যাত মুহাদ্দিস ও সীরাতবিদ ছিলেন, তাই তিনি হাদিসের শাস্ত্রীয় মানদণ্ডে সীরাতের বর্ণনাগুলো গভীরভাবে পর্যালোচনা করেছেন। মতানৈক্যের ক্ষেত্রে নিজের মতের পাশাপাশি অন্যান্য মতও উল্লেখ করেছেন, যা আলেম ও তালিবুল ইলমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজির চরিত্র, মুজিযা, সাহিত্যবোধ, স্ত্রী, সেবক, দাস-দাসী ও দৈনন্দিন ব্যবহৃত আসবাবপত্রের তালিকার চমৎকার বর্ণনা আছে এই সীরাতে, যা অন্যান্য গ্রন্থে দুর্লভ। নবীজির সীরাত সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনে এই বইটি একান্ত সহযোগী হবে।

অনুবাদক:আহমাদ রফিক
প্রকাশনী:মাকতাবাতুল আসলাফ
সংস্করণ:1st Edition, 2025
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:264
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all