Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তারিক মেহান্নার 'কখনও ঝরে যেও না' বইটি আমাদের যাপিত জীবনে ইসলামকে দেখার চোখ বদলে দিতে চায়। লেখকের মতে, ইসলাম আজ আমাদের কাছে বিশ্বাস বা আদর্শ নয়, বরং অভ্যাসে পরিণত হয়েছে। নয়টা থেকে পাঁচটা গত্বাঁধা জীবনের মতো, ঝিমুনি আসা জুমার খুতবা, এ প্লাস পাওয়ার সহজ সাবজেক্ট, চায়ের কাপে কিংবা ফেসবুকে সুরেলা ওয়াজ, সব মিলিয়ে ইসলাম হয়ে উঠেছে বাক্সবন্দী এক অভ্যাস।
কেউ যখন সেই বাক্স খুলে দেখিয়ে দেয় এই নির্লিপ্ত জীবনের অসারতা ও মেরুদণ্ডহীন বেঁচে থাকার কথা, তখন প্রবল ঝাঁকুনি দিয়ে জেগে ওঠার অনুভূতি হয়। বইয়ের প্রতিটি পাতায় পাঠকের জন্য অপেক্ষা করছে তেমনই অনেক ঝাঁকুনি। যিনি একবার তারিক মেহান্নার লেখা পড়েছেন, তিনি নিঃসন্দেহে মুগ্ধ হয়েছেন। তাঁর লেখা যেন মনের জানালা খুলে নীল আকাশ দেখার অভিজ্ঞতা। আত্মজিজ্ঞাসা ও আত্মউপলব্ধির এই সংকলনটি বাংলাভাষী পাঠকদের জন্য এক অনন্য সংযোজন।
| প্রকাশনী | : | সীরাত পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848041079 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |