উম্মতের তালিকায় নাম কাটা যাদের
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহর 'উম্মতের তালিকায় নাম কাটা যাদের' বইটি কিয়ামতের দিনের এক গুরুত্বপূর্ণ বাস্তবতা নিয়ে লেখা। শেষ বিচারের দিনে প্রিয়নবি মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বিশাল উম্মত নিয়ে গর্ব করবেন, কারণ এই উম্মত হবে সবার চেয়ে এগিয়ে, জান্নাতেও যাবে সবার আগে। কিন্তু সেই বিশাল তালিকায় থাকার পাশাপাশি ছিটকে পড়ার ঝুঁকিও রয়েছে।
বইটিতে বিভিন্ন হাদীসের বই থেকে সেই সব হাদীস একত্র করা হয়েছে, যেগুলো বলে একজন মুসলিম কী কারণে উম্মতের দল থেকে বেরিয়ে যায়। তবে শুধু হাদীস উল্লেখ করে থেমে থাকা হয়নি, প্রতিটি হাদীসকে গল্পের আকারে সাজানো হয়েছে যেন পাঠকের মনে সহজেই গেঁথে যায়। প্রতিটি গল্পের শেষে প্রাসঙ্গিক হাদীসের তালিকা দেওয়া আছে। আমাদের কারও নাম যেন উম্মতের তালিকা থেকে কাটা না পড়ে, সেটাই এই বইয়ের মূল বার্তা।
| প্রকাশনী | : | সত্যায়ন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849908043 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |