এই অবেলায়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ডা. শামসুল আরেফীনের কিশোর উপন্যাস 'এই অবেলায়' কৈশোরের সেই গোলমেলে সময়টাকে সামনে রেখে লেখা। বয়সন্ধিকালে মনের ভেতর নানা কৌতূহল আর দ্বিধা কাজ করে। শরীর আর মনের পরিবর্তন, বিপরীত লিঙ্গের প্রতি টান, আর চারপাশের রঙিন আকর্ষণ, সব মিলিয়ে পথ হারানোর অসংখ্য সুযোগ তৈরি হয়। কিন্তু ঠিক এই সময়টাতেই কিশোর-কিশোরীরা সবচেয়ে নিঃসঙ্গ হয়ে পড়ে। বড়দের কাছ থেকে শাসনই যেন বেশি মেলে, স্নেহের পরশটা কমই পাওয়া যায়। ফলে অনেক সম্ভাবনাময় তরুণ জীবন যে চোরাবালিতে হারিয়ে যায়, তার হিসাব মেলানো কঠিন।
লেখক এখানে প্রিয় বন্ধুর মতো করে কিশোর-কিশোরীদের বুঝিয়েছেন, কীভাবে নিজের পরিচয় খুঁজে পাওয়া যায় এবং জীবনের আসল উদ্দেশ্যকে চিনে নেওয়া যায়। বইটি শুধু তরুণদের জন্যই নয়, তাদের মামা, চাচা, খালা কিংবা ফুপ্পিদের কাছেও গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয়। বড়দের দায়িত্ব হলো ভালোবাসা দিয়ে পাশে দাঁড়ানো, ভরসা আর আত্মবিশ্বাস জোগানো, যাতে নতুন প্রজন্ম জীবনের বিপদগুলো এড়িয়ে এগিয়ে যেতে পারে।
| প্রকাশনী | : | সন্দীপন প্রকাশন লিমিটেড |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৫ |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।