মৃত্যু পরবর্তী জীবনকে জানতে ২ টি বইয়ের কালেকশন
মৃত্যু থেকে মহাপ্রলয়, মহাপ্রলয় থেকে অনন্তজীবন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. ওমর সুলাইমান আল-আশকারের দুইটি বইয়ের এই কালেকশন পাঠককে মৃত্যু থেকে মহাপ্রলয় এবং মহাপ্রলয় থেকে অনন্ত জীবনের পথপরিক্রমায় নিয়ে যায়। একদিন বেজে উঠবে মহাপ্রলয়ের শিঙ্গাধ্বনি, থেমে যাবে জীবনের অবিশ্রান্ত কোলাহল। চোখের পলকেই লণ্ডভণ্ড হয়ে যাবে মায়াভরা এই জগৎ। কবর ফেটে মানুষগুলো জীবন্ত বেরিয়ে আসবে, সবাই আশ্চর্য হয়ে বলবে, কে আমাদেরকে শয্যা থেকে উঠিয়েছে?
তারপর ফেরেশতাদের আহ্বানে সবাই সমবেত হবে হাশরের ময়দানে, পায়ে পায়ে এগিয়ে আসবে জীবনপরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণার সেই লোমহর্ষক মুহূর্ত। এক দুঃসহ উৎকণ্ঠায় মানুষের মুখে কেবল শোনা যাবে, ইয়া নাফসি! ইয়া নাফসি!... কিয়ামত থেকে শুরু করে হাশর, মিজান হয়ে পুলসিরাতের ওপর দিয়ে একেবারে জান্নাত বা জাহান্নামে প্রবেশ পর্যন্ত আখিরাতের দৃশ্যগুলো কুরআন-হাদিসের বিশুদ্ধ দলিলের আলোকে ফুটিয়ে তোলা হয়েছে এই গ্রন্থে।
| অনুবাদক | : | আব্দুল্লাহ ইউসুফ |
| প্রকাশনী | : | রুহামা পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 748 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |