ওহে রিসালাতের ধারক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. খালিদ আবু শাদির 'ওহে রিসালাতের ধারক' বইটি পাঠককে সরাসরি সম্বোধন করে রচিত। লেখক এতে মনে করিয়ে দিয়েছেন যে, মানুষ শুধু নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকার জন্য সৃষ্টি হয়নি; মানবজাতির কল্যাণের জন্যই তার আবির্ভাব। সর্বোত্তম জাতির একজন হিসেবে বিবেচিত হওয়ার যোগ্যতা অর্জনের জন্য কিছু দায়িত্ব পালন করা জরুরি।
আল্লাহর পথে আহ্বান, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ এবং হিদায়াতের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার দায়িত্ব থেকে বিমুখ থাকার সুযোগ নেই কারও। রাসুলুল্লাহ সা. যে রিসালাতের বার্তা উম্মাহর কাছে পৌঁছে দিয়েছেন, তা হৃদয়ঙ্গম করে মানুষকে সে আলোয় আলোকিত করার গুরুদায়িত্ব প্রতিটি মুসলিমের ওপর। এই গ্রন্থ দাওয়াহর পথে পাঠকের প্রচেষ্টাকে আরও বেগবান করে তুলবে ইনশাআল্লাহ।
| অনুবাদক | : | হাসান মাসরুর |
| প্রকাশনী | : | রুহামা পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 188 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |