Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোঃ মতিউর রহমানের 'জুলাই বিপ্লব' বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের দলিলভিত্তিক বিবরণ। ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসের আন্দোলন ছিল কোটা সংস্কারের দাবি থেকে শুরু হয়ে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেওয়া এক ঐতিহাসিক বিপ্লব। শহীদদের রক্তে রাঙানো রাজপথ, সাহসী স্লোগানে মুখরিত ছাত্র-জনতা এবং নতুন সূর্যের প্রত্যাশা এই বিপ্লবের প্রতিটি অধ্যায়কে জাতীয় চেতনার অংশ করে তুলেছে।
বইটিতে উঠে এসেছে আন্দোলনের প্রতিটি ধাপ, রংপুরে আবু সাঈদের শাহাদাত, কারফিউর নিস্তব্ধ দিনগুলো, ইন্টারনেট বন্ধের অপচেষ্টা এবং সাজোয়া যান থেকে ফেলে দেওয়া তরুণের মৃত্যুর নির্মম চিত্র। প্রতিটি তথ্য জাতীয় পত্রিকা ও নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা হয়েছে। সেনাবাহিনীর ঐতিহাসিক সিদ্ধান্ত, গণভবন অভিমুখে গণমিছিল এবং ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের ঘটনাও স্থান পেয়েছে এই গ্রন্থে। অন্তবর্তী সরকার গঠনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে এই বই।
বইটি কেবল অতীতের স্মৃতি সংরক্ষণ নয়, বরং ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। এটি স্মরণ করিয়ে দেয়, ঐক্যবদ্ধ আন্দোলন কীভাবে একটি জাতিকে পুনর্নির্মাণের পথে এগিয়ে নিয়ে যায়। গণতন্ত্র, স্বাধীনতা ও মানবিক মর্যাদার জন্য লড়াই করার শক্তি জোগাবে এই আত্মপরিচয়ের আয়না।
| প্রকাশনী | : | মিফতাহ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843608116 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |