আশারায়ে মুবাশশারা

সমকালীন পেক্ষাপট ও বাস্তবতার আলোকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির জীবন ও কর্ম

by ড. ইয়াসির ক্বাদি

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

522৳550৳Save 28৳ (5%)
Qty
Wishlist
Share

ইসলামের ইতিহাসে যাঁদের জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন স্বয়ং রাসূলুল্লাহ (সা.), তাঁদের বলা হয় আশারায়ে মুবাশশারা। এই মহান সাহাবিরা আমাদের জন্য শুধু অনুপ্রেরণাই নন, তাঁরা আদর্শের ধারক। তাঁদের জীবনী থেকে আমরা শিখতে পারি ধৈর্য, সাহস, নেতৃত্ব আর বিনয়ের পাঠ। তাঁদের আত্মশুদ্ধি, জীবনসংগ্রাম আর ঈমানদারির চেতনা আমাদের নৈতিকতা ও আত্মোন্নয়নে পথ দেখায়। ড. ইয়াসির ক্বাদির 'আশারায়ে মুবাশশারা' গ্রন্থে এই মহান ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে করা হয়েছে বিশ্লেষণধর্মী আলোচনা।

শুধু গতানুগতিক জীবনী বর্ণনায় সীমাবদ্ধ থাকেনি লেখক, বরং প্রতিটি চরিত্র থেকে আমাদের জন্য কী করণীয়, তা চমৎকারভাবে তুলে ধরেছেন। তাঁদের ত্যাগ আর সংগ্রামের কাহিনি আমাদের ঈমানকে মজবুত করতে সহায়তা করে। এই বই পাঠকের সামনে তুলে ধরে জীবনের সঠিক দিকনির্দেশনা, যাতে আমরা তাঁদের অনুসরণের মাধ্যমে জান্নাত লাভের পথে এগিয়ে যেতে পারি। যাঁরা সাহাবিদের জীবন থেকে শিক্ষা নিতে চান, এই গ্রন্থটি তাঁদের জন্য অত্যন্ত মূল্যবান।

প্রকাশনী:গার্ডিয়ান পাবলিকেশনস
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849952558
পৃষ্ঠা সংখ্যা:393
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all