শেকওয়া ও জওয়াবে শেক্ওয়া
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আল্লামা ইকবালের 'শেকওয়া ও জওয়াবে শেক্ওয়া' বান্দা ও আল্লাহর মধ্যে এক গভীর আধ্যাত্মিক সংলাপ। আমরা প্রায়ই প্রশ্ন করি, কেন আমাদের সাথে এমন হয়? কেন নিরীহ মানুষের ওপর জালিমের অত্যাচার চলে? কেন দুর্ভিক্ষ, বন্যায় মানুষ মারা যায়? এই হতাশার কথাই প্রায় একশো বছর আগে কবিতার মাধ্যমে তুলে ধরেছিলেন ইকবাল, যা তৎকালীন সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
চার বছর পর তিনি লিখেছিলেন সেই অভিযোগের জবাব, যেখানে আল্লাহ কীভাবে উত্তর দিতে পারেন, তা কল্পনা করে দেখানো হয়েছে। দুইটি কাব্যই বিশ্বের নানা ভাষায় অনূদিত। ইতিহাস, দর্শন, সমাজ ও মনস্তত্ত্বের প্রশ্ন উঠে এসেছে এই সংলাপে। বাংলা অনুবাদটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর ভূমিকা লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া এই কাব্যগ্রন্থটি বাংলাভাষী পাঠকের কাছে ফিরে এসেছে, আর এর প্রাসঙ্গিকতা আজও অটুট।
| অনুবাদক | : | মোহাম্মদ সুলতান |
| প্রকাশনী | : | গার্ডিয়ান পাবলিকেশনস |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849964223 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |