সোনামণিদের সুন্দর নাম
মুসলিম শিশুর নামের বই (ইসলামী দৃষ্টিকোণে নবজাতকের প্রতি করণীয় ও নামের বিধি বিধান)
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোঃ আবদুল লতীফ রচিত 'সোনামণিদের সুন্দর নাম' বইটি মুসলিম শিশুদের নামকরণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। নাম শুধু পরিচয় নয়, এটি একজনকে অন্যজন থেকে পৃথক করে এবং তার জন্য ও পরবর্তী বংশধরের জন্য নিশানা হয়ে থাকে। কেউ কেউ বলেন, নামে কি আসে যায়, কিন্তু লেখক দেখিয়েছেন ইসলামে নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
কুরআন ও হাদীস পর্যালোচনা করে জানা যায়, আদর্শ ও সুন্দর নামের মধ্যে অনেক কল্যাণ নিহিত। শিশুর জন্মের পর সুন্দর ইসলামী নাম রাখা প্রত্যেক মুসলিম পিতা-মাতার কর্তব্য। তবে অজ্ঞতাবশত আমরা অনেক সময় এমন নাম নির্বাচন করি যা আদৌ ইসলামী নামের আওতাভুক্ত নয়। আরবী বা কুরআনের শব্দ হলেই নাম ইসলামী হবে না, এ বিষয়ে সচেতনতা তৈরি করাই এই বইয়ের মূল উদ্দেশ্য। নবজাতকের জন্য সুন্দর ও অর্থপূর্ণ ইসলামী নাম খুঁজছেন এমন অভিভাবকদের জন্য এটি একটি দরকারি সহায়িকা।
| প্রকাশনী | : | দারুস সালাম বাংলাদেশ |
| সংস্করণ | : | 2nd Edition, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849109235 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 283 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |