নবীজির জীবন ঘনিষ্ঠ চার মহীয়সী নারী জীবন
by আবদুস সালাম আল আশরী, সাইয়্যেদ সুলাইমান নদভি (রহ.), ড.আয়েশা বিনতে আবদুর রহমান, মুহাম্মাদ আবদুল গণী হাসান, আব্বাস মাহমুদ আল আক্কাদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাইয়্যেদ সুলাইমান নদভী রহ., আব্বাস মাহমুদ আল আক্কাদ, আবদুস সালাম আল আশরী, মুহাম্মাদ আবদুল গণী হাসান ও ড. আয়েশা বিনতে আবদুর রহমানের লেখা 'নবীজির জীবন ঘনিষ্ঠ চার মহীয়সী নারী জীবন' নবী-পরিবারের নারীদের জীবনী নিয়ে রচিত। বইটির মূল অংশ সাইয়্যেদ সুলাইমান নদভীর 'সীরাতে আয়েশা রাযি.'। তিনি ছাত্র জীবনের শেষ বছরে, ১৯০৬ সালে উস্তায মাওলানা শিবলী নুমানির উৎসাহে এই কাজ শুরু করেন। নানা ব্যস্ততার কারণে বিরতি দিয়ে ১৯২০ সালে এটি সম্পন্ন ও প্রকাশিত হয়। পরবর্তী সংস্করণে ইমাম সুয়ূতির 'আইনুল ইসাবাহ' রিসালাটিও যুক্ত হয়েছে।
এই গ্রন্থে উম্মুল মুমিনীন আয়েশা রাযি.-এর প্রাথমিক জীবন, শিক্ষা, দাম্পত্য, ইফকের ঘটনা, কুরআন ও হাদিসে ব্যুৎপত্তি, ফিকহ ও ইজতিহাদে প্রতিভা, চিকিৎসাশাস্ত্রে পারদর্শিতা এবং নারী সমাজে অবদান তুলে ধরা হয়েছে। তার বিবাহের বয়স নিয়ে বিতর্কিত প্রশ্নেরও বলিষ্ঠ যুক্তিপ্রমাণের সাথে উত্তর দেওয়া হয়েছে। গবেষণামূলক ও বিশ্লেষণধর্মী এই বইটি নারী পাঠকদের জন্য বিশেষভাবে উপকারী।
| অনুবাদক | : | শাহেদ হারুন,ইয়াহইয়া ইউসুফ নদভী |
| প্রকাশনী | : | রাহনুমা প্রকাশনী |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 970 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |