মুহাম্মাদের পকেটে দশ মিলিয়ন ডলারের মহাগুরুত্বপূর্ণ এক গোপন সংবাদ। সেই সংবাদ জানতে উঠেপড়ে লেগেছে দখলদার আমেরিকা, আফগান সেনাবাহিনী ও পুলিশ। গোপন সংবাদ লুকিয়ে রাখতে গিয়ে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার আব্বাজান ও দাদাজান। একটার পর একটা বিপদ অক্টোপাসের মতো প্যাঁচিয়ে ধরছে তার জীবনকে। কী সেই গোপন সংবাদ? তারই সূত্র ধরে কি নিখোঁজ হয়েছেন জুলাইকা? ফাতিহার রক্তাক্ত জুতো কোথায় পেল রহস্যময় মেজর? আফগান জিহাদের পটভূমিতে রচিত সায়ীদ উসমানের 'দ্য ফাইটার অব কান্দাহার' পাঠককে চমক, রোমাঞ্চ, শিহরণ ও সাসপেন্সে ভরিয়ে রহস্যের অলিগলি ঘুরিয়ে নিয়ে যাবে এমন এক উপত্যকায়, যে উপত্যকা আপনারই নির্মাণ।
| প্রকাশনী | : | রাহনুমা প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।