কারা প্রকোষ্ঠেও দমেননি যিনি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হাফেজ মাওলানা মোঃ সাখাওয়াত হোসাইনের সংকলন 'কারা প্রকোষ্ঠেও দমেননি যিনি' একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল। ১৪ এপ্রিল ২০২১, পহেলা রমজানের ইফতারের আগ মুহূর্তে লকডাউনের প্রথম দিনে সাদা পোশাকের পুলিশ বাসা থেকে তুলে নিয়েছিল মুফতী সাখাওয়াত হোসাইন রাজীকে। দীর্ঘদিন কারাগারে কাটানো এই মজলুম আলেম ও গণমানুষের নেতাকে জেল, রিমান্ড কিংবা ভয়ভীতি কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি।
সংকলক ত্বহা মাহমুদ এখানে ফুটিয়ে তুলেছেন তার ওপর বয়ে যাওয়া জুলুমের স্রোতের চিত্র। কখনো নিজের ভাষায়, কখনো পত্রিকার প্রতিবেদনের মাধ্যমে, আবার কখনো মজলুমদের বিবৃতির ধারাভাষ্যে তিনি সাজিয়েছেন পুরো আয়োজন। কোথায় সংকলকের ভাষা আর কোথায় মজলুমদের ভাষা, তা পাঠক নিজেই নির্ণয় করবেন।
এটি আয়োজনের প্রথম পর্ব বা ভূমিকা মাত্র। ইতিহাসের নানা বাঁক, মোড় ও অজানা অধ্যায় নিয়ে দ্বিতীয় পর্ব আসবে আগামী দিনে। নিকট অতীতের এমন এক ইতিহাসের সাক্ষ্য এই গ্রন্থ, যা জানা শুধু জরুরি নয়, একান্ত অনিবার্য।
| অনুবাদক | : | ত্বহা মাহমুদ |
| প্রকাশনী | : | রাহনুমা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st edition, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |