রিয়াযুস সালেহীন - ৪র্থ খণ্ড
সমগ্র বিশ্বে সর্বাধিক সমাদৃত ও পঠিত ঘরে, মজলিসে ও মসজিদে তা'লীমের উপযোগী অনন্য হাদীস সংকলন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.)-এর কালজয়ী হাদীস সংকলন 'রিয়াযুস সালেহীন - ৪র্থ খণ্ড' মুসলিম উম্মাহর দীনী শিক্ষার ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে। সংকলনের পর থেকেই সমগ্র মুসলিম বিশ্বে কিতাবটি ব্যাপক সমাদৃত। আরব-অনারব নির্বিশেষে বহু দেশের দীনী শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক শ্রেণির পাঠ্য হিসেবে এটি অন্তর্ভুক্ত। ঘরে, মসজিদে কিংবা মজলিসে দীনী শিক্ষার হালকায় কিতাবটির সম্মিলিত পাঠ পৃথিবীর প্রায় সব দেশেই চালু আছে।
লেখক কেবল সহীহ ও নির্ভরযোগ্য হাদীসগুলোই উৎসগ্রন্থ থেকে বেছে নিয়েছেন। কিতাবের বিন্যাস বৈচিত্র্যপূর্ণ ও পূর্ণাঙ্গ। ঈমান-আকীদা, আমল-আখলাকসহ একজন মুসলিমের প্রয়োজনীয় সার্বিক দীনী বিষয়ের পূর্ণচিত্র পাওয়া যায় এতে। বর্তমান খণ্ডে মোট বারোটি অধ্যায়ের ৮১টি হাদীসের বিস্তারিত ব্যাখ্যা স্থান পেয়েছে। মুসলিম ব্যক্তিবর্গের মান-সম্ভ্রমের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের অধিকারসমূহসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এতে আলোচিত হয়েছে। হাদীস শিক্ষায় আগ্রহী প্রতিটি মুসলিমের জন্য এটি অপরিহার্য।
| অনুবাদক | : | মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম |
| প্রকাশনী | : | মাকতাবাতুল আশরাফ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849172918 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 520 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |