সুখী জীবন সিরিজ ১-৩

by ড. আয়েয আল কারনী

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

1023৳1860৳Save 837৳ (45%)
Qty
Wishlist
Share

ড. আয়েয আল কারনীর জনপ্রিয় সিরিজ 'সুখী জীবন সিরিজ ১-৩' একসাথে নিয়ে এলাম। 'লা তাহযান' নামে পরিচিত এই গ্রন্থ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। আরব বা অনারব, পূর্ব বা পশ্চিম—সব অঞ্চলের পাঠকদের কাছেই সমানভাবে গৃহীত হয়েছে এটি। কলমের কালিতে হৃদয়ের উষ্ণতা মিশিয়ে লেখা এই বই পাঠকের মনকে গভীরভাবে স্পর্শ করে। ভেতরের বন্ধ দরজা খুলে হৃদয়ের গভীরে পৌঁছে যায় এর বাণী। আরব বিশ্বের সর্বাধিক বিক্রীত বইয়ের বিরল সম্মানও অর্জন করেছে এই গ্রন্থ।

এত জনপ্রিয়তার রহস্য কী? কেন পাঠকের হৃদয়ে এত ভালোবাসার জায়গা করে নিয়েছে? সমস্যা, সংকট, টেনশন আর দুশ্চিন্তা মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবনের প্রতিটি পদক্ষেপে রয়েছে সমস্যার চোরাবালি। বিপদাপদের উত্তাল সাগরে জীবনতরি বাওয়া মাঝির সবচেয়ে বড় ভুল হলো শান্ত ও নিস্তরঙ্গ পরিস্থিতির আশা করা। দেহে যত দিন প্রাণ থাকবে, বিপদ ও সংকটের ঢেউও তত দিন থাকবেই। সেই ঢেউ পেরিয়েই এগিয়ে নিতে হয় জীবনকে। তবে অনেকেই জানেন না বিপদ মোকাবিলার কৌশল, হতাশাকে পরাজিত করে বিজয় অর্জনের পথ। সামান্য ঝাঁকুনিতেই তারা ডুবে যান দুশ্চিন্তার সাগরে। এই বইয়ের পাতায় পাতায় মিলবে সেই সব সমস্যার চমৎকার সমাধান। লেখক এঁকেছেন সুখী জীবনের রঙিন মানচিত্র, দিয়েছেন দুশ্চিন্তামুক্ত জীবন লাভের স্পষ্ট দিকনির্দেশনা। সেই নির্দেশনা মেনে চললে যে কেউ পৌঁছে যেতে পারবেন নিজের লক্ষ্যে। সাধারণ পাঠক থেকে শুরু করে আরব বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দ ও রাষ্ট্রপ্রধানদের কাছেও সমান জনপ্রিয় এই গ্রন্থ।

অনুবাদক:মাওলানা শাহাদাত সাকিব
প্রকাশনী:মাকতাবাতুল আশরাফ
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:928
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all