Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আয়েয আল কারনীর 'হতাশামুক্ত জীবন' 'লা তাহযান' নামে বিশ্বব্যাপী পরিচিত একটি গ্রন্থ। আরব কিংবা আজম, পূর্ব কিংবা পশ্চিম সব দেশেই বইটির সমান গ্রহণযোগ্যতা রয়েছে। কলমের কালির সাথে কলবের উত্তাপ মিশিয়ে লেখা এই বই পাঠকের মনকে গভীরভাবে স্পর্শ করে।
হতাশা ও দুশ্চিন্তা মানবজীবনের স্বাভাবিক বিষয়। জীবনের প্রতিটি পদে রয়েছে সমস্যা ও সংকটের চোরাবালি। বিপদের সামান্য ঝাঁকুনি খেয়েই অনেকেই হারিয়ে যান হতাশার গভীর সাগরে। কিন্তু এই বইয়ে লেখক প্রতিটি সমস্যার চমৎকার সমাধান পেশ করেছেন, এঁকে দিয়েছেন সুখী জীবনের রঙিন মানচিত্র।
লেখকের দেওয়া স্পষ্ট দিকনির্দেশনা মেনে চললে যে কেউ পৌঁছে যেতে পারে কাঙ্ক্ষিত গন্তব্যে। প্রতিটি পাঠক এ গ্রন্থে নিজের জীবনের সমস্যার সমাধান খুঁজে পান, এটিই বইটির বিপুল জনপ্রিয়তার মূল রহস্য। আরব বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দ ও রাষ্ট্রপ্রধানদের কাছেও এটি সমানভাবে সমাদৃত। হতাশা কাটিয়ে উঠতে চাওয়া প্রতিটি মানুষের জন্য এটি একটি কার্যকর পথনির্দেশ।
| অনুবাদক | : | মাওলানা শাহাদাত সাকিব |
| প্রকাশনী | : | মাকতাবাতুল আশরাফ |
| সংস্করণ | : | 1st Edition , 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843955043 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |