Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আয়েয আল কারনীর 'দুশ্চিন্তামুক্ত জীবন' আরব বিশ্বে ব্যাপক সাড়া জাগানো একটি গ্রন্থ। 'লা তাহযান' নামে পরিচিত এই বইটি পূর্ব-পশ্চিম, আরব-আজম সর্বত্র সমানভাবে সমাদৃত। লেখকের কলমের কালির সাথে কলবের উত্তাপ মিশে থাকায় এটি পাঠকের হৃদয়ের গভীরে পৌঁছে যায়।
সমস্যা, সংকট ও দুশ্চিন্তা মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবনের প্রতিটি পদক্ষেপে রয়েছে বিপদের চোরাবালি। কিন্তু অনেকেই জানেন না কীভাবে বিপদ মোকাবেলা করতে হয়, হতাশাকে কীভাবে পরাজিত করতে হয়। এই বইয়ের পাতায় পাতায় লেখক তুলে ধরেছেন দুশ্চিন্তামুক্ত জীবন লাভের স্পষ্ট দিকনির্দেশনা।
লেখক পাঠকদের সামনে এঁকেছেন সুখী জীবনের রঙিন মানচিত্র। যে দিকনির্দেশনা মেনে চললে যে কেউ পৌঁছে যেতে পারে কাঙ্ক্ষিত গন্তব্যে। সাধারণ মানুষ থেকে শুরু করে আরব বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দ ও রাষ্ট্রপ্রধানদের কাছেও গ্রন্থটি সমান জনপ্রিয়। মানসিক শান্তি খুঁজছেন এমন প্রতিটি পাঠকের জন্য এটি একটি প্রেরণাদায়ক পাঠ।
| অনুবাদক | : | মাওলানা শাহাদাত সাকিব |
| প্রকাশনী | : | মাকতাবাতুল আশরাফ |
| সংস্করণ | : | 1st Edition, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849932895 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |