শাহাদাত সৌভাগ্যের সোপান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আল্লামা জালালুদ্দীন সুয়ূতি রহ.-এর 'শাহাদাত সৌভাগ্যের সোপান' ইসলামের আলোকে মানবজীবনের সমস্যার সমাধান ও শাহাদাতের মর্যাদা নিয়ে রচিত। ইসলামই পারে বিশ্ববাসীকে শান্তিময় পরিবেশ উপহার দিতে, মুক্ত করতে পারে ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতি থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই জীবন বিধান নিয়ে আগমন করেন, তখন মানবজাতি ছিল বিভ্রান্তির ঘূর্ণাবর্তে নিমজ্জিত।
এই কিতাবে জিহাদ ফী সাবীলিল্লাহর গুরুত্ব ও ফজিলত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। শাহাদাতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ নিয়ামত হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা কেবল তাদেরই নসিব হয় যাদেরকে আল্লাহ তাঁর দ্বীনের পথে জীবন উৎসর্গ করার জন্য কবুল করেছেন। কোন কোন মৃত্যুতে ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করে তাও এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ইসলামী জীবনদর্শন ও শহাদাতের তাৎপর্য বুঝতে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।
| অনুবাদক | : | নাজমুল ইসলাম নোমান |
| প্রকাশনী | : | আয়ান প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849883555 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |