গল্পগুলো সোনালী দিনের
by আয়ান আরবিন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আয়ান আরবিনের 'গল্পগুলো সোনালী দিনের' নবী-রাসূল ও সাহাবীদের জীবনী থেকে নেওয়া শিক্ষণীয় গল্পের সংকলন। আল্লাহ তাআলা মানবজাতিকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে বহু নবী ও রাসূল প্রেরণ করেছেন, আদম (আ.) থেকে শুরু করে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তাঁদেরকে বরণ করতে হয়েছে জেল, যুলুম-নির্যাতনসহ অসহনীয় কষ্ট, কিন্তু তাঁরা কখনো সত্যের পথ থেকে বিচ্যুত হননি।
বইটিতে মূসা (আ.), ঈসা (আ.) সহ নবীগণের সংগ্রাম এবং মক্কার কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের ঈমানের ওপর অবিচল থাকার গল্প তুলে ধরা হয়েছে। আবু বকর ও আলীর মতো আল্লাহপ্রেমীরা হাতে গোনা কয়েকজন নিয়েই শুরু করেছিলেন মক্কার অলি-গলিতে ধর্ম প্রচার, আর সেই দাওয়াতের মিশন থেকে তারা কখনো থেমে থাকেনি। প্রতিটি গল্পের অন্তরালে লুকিয়ে আছে শিক্ষা ও উপদেশ, যা পাঠককে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করবে।
| প্রকাশনী | : | আয়ান প্রকাশন |
| সংস্করণ | : | ২য় সংস্করণ ইসলামী বইমেলা ২০২৫ |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |