নববি যুগে মদিনার সমাজব্যবস্থা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নববি যুগে মদিনার সমাজব্যবস্থা' বইটি মদিনার সমাজ কীভাবে গড়ে উঠল, ইসলাম-পূর্ব মদিনা কেমন ছিল, তৎকালের সংবিধান কেমন ছিল এসব প্রশ্নের উত্তর খুঁজেছে। সাহাবিগণ কীভাবে পরস্পরে মিলে কাজ করেছেন, নতুন দেশে এসে কর্মসংস্থান কীভাবে করেছেন, বেকারত্ব দূর করলেন কীভাবে, এসব বিষয়ও আলোচিত হয়েছে। রাষ্ট্রপ্রধান রাসুলুল্লাহ (সা.) কীভাবে অভাবীদের থাকা-পরার ব্যবস্থা করলেন, গৃহহীন ও কর্মহীনদের পুনরবাস কীভাবে হল, সেব সব নিয়ে এই গ্রন্থে।
লেখক শুধু মদিনার সমাজব্যবস্থা তুলে ধরাই উদ্দেশ্য নিয়েছিলেন না, বরং সহিহ বর্ণনার মাধ্যমে মদিনার সমাজচিত্র তুলে ধরাই ছিল তাঁর মূল লক্ষ্য। ইসলামি ইতিহাসকে ঢেলে সাজানোর একটি পরিকল্পনার অংশ হিসেবে এই গ্রন্থটি রচিত। পাঠক এখানে মদিনার সমাজব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন এবং একটি সমাজ কীভাবে গড়ে ওঠে তার নববি রূপরেখার সাথে পরিচিত হতে পারবেন।
| প্রকাশনী | : | ইলহাম |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849913238 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 225 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |