হাফেজ্জী হুজুরের রাজনীতি : চিন্তা দর্শন ও অবদান

by মাহমুদুল হাসান সাগর

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

225৳300৳Save 75৳ (25%)
Qty
Wishlist
Share

মাহমুদুল হাসান সাগরের লেখা 'হাফেজ্জী হুজুরের রাজনীতি : চিন্তা দর্শন ও অবদান' গ্রন্থটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরে। হাফেজ্জী হুজুর রহিমাহুল্লাহ ছিলেন সেই ব্যক্তিত্ব, যিনি দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি প্রথম উত্থাপন করেছিলেন। প্রেসিডেন্টসহ রাজনৈতিক নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের পর দেশে যে চরম অস্থিরতা বিরাজ করছিল, সেই পরিস্থিতিতে তিনি জাতীয় অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। 'তওবার রাজনীতি'র মোড়কে তিনি ঘোষণা করেছিলেন নয়া ইনকিলাবের ইশতিহার।

তিনি ছিলেন একাধারে দরদি দাঈ, সফল সমাজকর্মী, সাহসী মানবসেবী ও আপসহীন সংগঠক। বাংলার প্রতিটি প্রান্তরে দাওয়াতি কাজ করেছেন, সমাজের রোগ নির্ণয় করে দিয়েছেন চিকিৎসা, শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন, অসুস্থদের সেবায় হাসপাতালে ছুটে গেছেন। রাজনীতিতে তাঁর আপসহীনতা ছিল প্রবাদতুল্য। এ প্রজন্মের কাছে হাফেজ্জী হুজুর মূলত বড়দের গল্পকথায় সীমাবদ্ধ, বইয়ের জগতে তাঁর উপস্থিতির অপ্রতুলতা ছিল একটি বড় অভাব। এই গ্রন্থ সেই শূন্যতা পূরণ করে হাফেজ্জী চর্চার নতুন দ্বার উন্মোচন করবে।

প্রকাশনী:ইলহাম
সংস্করণ:1st Edition, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849981626
পৃষ্ঠা সংখ্যা:152
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all