কুরআন বোঝার হাতেখড়ি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহাম্মদ মুহসিন মাশকুরের 'কুরআন বোঝার হাতেখড়ি' বইটি কুরআনকে অর্থসহ বুঝে পড়তে আগ্রহী প্রতিটি মানুষের জন্য রচিত। যাঁরা ইতোমধ্যে তিলাওয়াত করতে পারেন বা শিখছেন, কুরআনের প্রতি ভালোবাসা আছে, অথচ অর্থ বুঝে পড়ার সুযোগ পাননি, তাঁদের জন্যই এই গ্রন্থ। লেখক দেখাতে চেয়েছেন, কুরআন পড়া মানে শুধু তিলাওয়াত নয়, আল্লাহর সাথে সংলাপের মর্ম উপলব্ধি করাও।
বইটির ভাষা ও উপস্থাপন এমনভাবে সাজানো যে, চাকরিজীবী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিশোর, যুবক কিংবা অবসরপ্রাপ্ত, সব বয়সী ও পেশার মানুষ সহজেই উপকৃত হতে পারবেন। কুরআনকে হৃদয়ে ধারণ করতে চান এমন প্রতিটি কুরআনপ্রেমীর জন্য এটি একটি কার্যকর হাতিয়ার। যাঁরা গবেষণা বা অধ্য়নে সময় দিতে চান, তাঁদের জন্যও বইটি সহায়ক।
কুরআনের আলোয় আলোকিত জীবন গড়তে চাওয়া পাঠকদের জন্য এটি একটি দিকনির্দেশনা। নিজের পড়া কুরআনের অর্থ সরাসরি আরবি থেকে শব্দে শব্দে বুঝতে চান, এমন পাঠকদের জন্য বইটি বিশেষভাবে উপযোগী।
| প্রকাশনী | : | ইলহাম |
| সংস্করণ | : | 1st Edition, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849831600 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 334 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |