চার খলিফার যুগে ভারতবর্ষ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাওলানা কাজি আতহার মুবারকপুরীর গবেষণাধর্মী গ্রন্থ 'চার খলিফার যুগে ভারতবর্ষ' ইতিহাসের একটি অনালোচিত অধ্যায়ের দিকে আমাদের দৃষ্টি ফেরায়। সাধারণ ধারণা অনুযায়ী, ভারতবর্ষে রাজনৈতিক ইসলামের সূচনা ৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মাদ বিন কাসিমের মাধ্যমে উমাইয়া যুগে। কিন্তু এই বইটি দেখায়, রাসুল (সা.)-এর যুগেই আরব ও ভারতের মধ্যে সম্পর্কের ইতিহাস বিদ্যমান ছিল।
চার খলিফার শাসনকালের সংক্ষিপ্ত বিবরণ, তৎকালীন ভারতের রাজনৈতিক ও সামাজিক অবস্থা, কুফা ও বসরার মতো ইসলামি শাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর চিত্র, এবং খোলাফায়ে রাশেদিনের সাথে ভারতে মুসলিম শাসকদের চিঠিপত্রের আদান-প্রদানের নথি উঠে এসেছে এতে। মুসলিম-শাসিত ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা ও শাসকদের আচরণও বিশ্লেষণ করা হয়েছে।
ইসলামের প্রাথমিক যুগের মুসলমানদের সংগ্রাম ও অবদান সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে এই গ্রন্থ। শুধু ইতিহাসের বই নয়, অতীতের মূল্যবান দলিল হিসেবে এটি ভবিষ্যতের পথচলায় দিশারি হতে পারে।
| অনুবাদক | : | উস্তায আমজাদ ইউনুস,সাইফুল্লাহ হারুন |
| প্রকাশনী | : | ইলহাম |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849913221 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 228 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |