রাসুলুল্লাহর ﷺ রণকৌশল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাসুলুল্লাহর ﷺ রণকৌশল' বইটি রাসুল (সা.)-এর সামরিক দক্ষতার একটি বিশ্লেষণধর্মী আলোচনা। রাসুলুল্লাহ (সা.) ধর্মপ্রচারে যেমন শ্রেষ্ঠ ছিলেন, তেমনি সামরিক কৌশলেও অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কিন্তু তাঁর সমরকুশলতা, যুদ্ধপ্রতিভা ও পরিকল্পনার দিকগুলো আমাদের কাছে তেমন স্পষ্ট ছিল না। মাহমুদ শিত খাত্তাব এই বইয়ে সেসব দিক উন্মোচন করেছেন।
লেখক নিজে আধুনিক সমরবিদ এবং সিরাত বিষয়েও বিশেষজ্ঞ। দুই জ্ঞানের সমন্বয় ঘটিয়ে তিনি সিরাতের গভীর থেকে রাসুলুল্লাহ (সা.)-এর সমরপ্রতিভার বিষয়গুলো আধুনিক স্ট্রাটেজিক স্টাডিজের আলোকে বিশ্লেষণ করেছেন। আরবের বীর ও নেতাদের হারিয়ে কীভাবে তিনি পুরো হেজাজ একত্র করতে পেরেছিলেন, তার কৌশলগত দিকগুলো উঠে এসেছে এই বইয়ে। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের নতুন একটি দিক জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি অনন্য বই।
| অনুবাদক | : | রাকিবুল হাসান |
| প্রকাশনী | : | ইলহাম |
| সংস্করণ | : | 1st Edition, October 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 304 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |