কাঁটা ও ফুল
ফিলিস্তিনের জনজীবন, স্বাধীনতার যুদ্ধ ও অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে লেখা সাবেক হামাস প্রধানের একমাত্র উপন্যাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইয়াহইয়া সিনওয়ারের একমাত্র উপন্যাস 'কাঁটা ও ফুল'। ২০০৪ সালে বিরশেবা কারাগারে বসে লেখা এই বইটি ফিলিস্তিনের বেদনাময় ইতিহাসকে ধারণ করে। ১৯৬৭ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে ২০০১ সাল পর্যন্ত গাজার দুর্দশাগ্রস্ত জনজীবন, স্বাধীনতার সংগ্রাম ও রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব উঠে এসেছে সত্যাশ্রিত ভাষায়। লেখকের ভাষ্যমতে, এটি কোনো ব্যক্তির গল্প নয়, বরং ফিলিস্তিনি জনগণের সবার গল্প, যার প্রতিটি ঘটনা সত্য।
কারাগারের সঙ্গীরা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে পাণ্ডুলিপি কপি করে প্রকাশের ব্যবস্থা করেছিলেন, যা বইটির পেছনের ইতিহাসকেও করেছে রোমাঞ্চকর। প্রকাশের পর বইটি ইংরেজি, ফ্রেঞ্চ, উর্দুসহ অনেক ভাষায় অনূদিত হয়েছে। এমনকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাও লেখকের মনস্তত্ত্ব বোঝার জন্য এই বইকে প্রধান উপকরণ হিসেবে গণ্য করে। ফিলিস্তিনের বাস্তবতা ও সংগ্রাম সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দলিল।
| অনুবাদক | : | মনযূরুল হক |
| প্রকাশনী | : | ইলহাম |
| সংস্করণ | : | 1st Edition, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849923640 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 456 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |