Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শায়খ হুসাইন আব্দুস সাত্তারের 'সুন্নাহ ও সুস্থতা' বইটি শারীরিক ও মানসিক সুস্থতাকে মানবজীবনের গুরুত্বপূর্ণ নেয়ামত হিসেবে চিহ্নিত করে। অসুস্থতা ও পেরেশানির কারণে মানুষ শুধু দুনিয়াবি কাজেই পিছিয়ে পড়ে না, নেক আমলেও পিছিয়ে পড়ে, আর কষ্টের সময়ে সবাই ঈমান-আমলে অটল থাকতে পারে না।
সুন্নাহসম্মত জীবনযাপনের সাথে শারীরিক ও মানসিক সুস্থতার নিবিড় সম্পর্ক রয়েছে। ভোরে ঘুম থেকে জাগা থেকে রাতে ঘুমানো পর্যন্ত জীবনকে সুন্নত দিয়ে সাজানো গেলে জীবনের জটিলতাগুলো কমে যায়। বইটিতে অর্থ উপার্জন, খরচ, ঋণ ও সঞ্চয়, ঘুম ও জাগরণ, সময়ের সঠিক ব্যবহার, অহেতুক কথা ও কাজ পরিহার, সামাজিক সম্পর্ক ও স্যোশাল মিডিয়ার ব্যবহারসহ নানা বিষয়ে অসাধারণ আলোচনা স্থান পেয়েছে।
সুন্নাহকে অনুসরণ করে রুচি ও অভ্যাসগুলো পরিবর্তন করলে কীভাবে জীবন সুস্থ ও সুন্দর হয়ে ওঠে, তা এই বইয়ের মূল প্রতিপাদ্য।
| অনুবাদক | : | নাদিয়া আফরিন,মুহাম্মাদ নাফিস নাওয়ার |
| প্রকাশনী | : | উমেদ প্রকাশ |
| সংস্করণ | : | 1st published, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |