ইবনে বতুতার বাঙ্গালাহ সফর ২.o
by ইমরান রাইহান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমরান রাইহানের 'ইবনে বতুতার বাঙ্গালাহ সফর 2.o' বইয়ে সাড়ে ছয় শ বছর পর আবার বাঙ্গালাহ সফরে এসেছেন বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা। ঘোড়া-গরু আর পায়ে হাঁটার যুগের মানুষটি এখন উড়োজাহাজ আর উবারের যুগে, তাকে চালাতে হয় ফেসবুক অ্যাকাউন্ট, ভাবতে হয় পোস্টের রিচ নিয়ে, শুনতে হয় মানুষের নানা অনুরোধ।
তার সঙ্গী শাফিন তাকে নানা মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়, নিয়ে যায় ইজতিমার মাঠ থেকে রাজনৈতিক দলের প্রোগ্রামে, এমনকি কোনো কোনো মাহফিলে তাকে পরিচয় করানো হয় 'মাসজিদুল আকসার ইমাম' হিসেবে। কন্টেন্ট ক্রিয়েটররা তাকে নানাভাবে ব্যবহার করে নিজেদের চ্যানেলের রিচ বাড়ানোর চেষ্টা করে, ফুড ভ্লগার থেকে কাপল ভ্লগার, টিকটকার কেউই ছাড়তে চায় না।
রসবোধসম্পন্ন কলমে লেখা এই আজব সফরনামায় পাঠককে সাথে নিয়ে যান লেখক ইমরান রাইহান, যেখানে ইতিহাসের চরিত্রের সাথে মিশে যায় বর্তমান যুগের বাস্তবতা।
| প্রকাশনী | : | উমেদ প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |