Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আদহাম শারকাভির 'অনলি ফর ম্যান' বইটি স্বামী-স্ত্রীর সম্পর্কের গভীর রহস্য উন্মোচন করে। আল্লাহ তায়ালা হাওয়া আ.-কে আদম আ.-এর পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন, যেন আদম বুঝতে পারেন হাওয়া তার শরীরেরই অংশ, আর হাওয়া অনুভব করেন আদমই তার আসল ঠিকানা। এই সৃষ্টি রহস্যের মাঝেই লুকিয়ে আছে দাম্পত্য ভালোবাসা অটুট রাখার স্রষ্টা নির্ধারিত পন্থা।
তবে শুধু ভালোবাসাই জীবনের জন্য যথেষ্ট নয়, প্রতিটি স্বামীকে বুঝতে হবে স্ত্রী কীভাবে চিন্তা করে, কী অনুভব করে, কীভাবে প্রতিক্রিয়া দেখায়। নারী-পুরুষের মাঝে যেমন মিল রয়েছে, তেমনি রয়েছে ভিন্নতা, আর এই ভিন্নতাই জীবন ও ব্যক্তিত্বের পূর্ণতা, কোনো ত্রুটি নয়।
শুধু পুরুষদের জন্য রচিত এই গ্রন্থে নারী-পুরুষের স্বভাবগত পার্থক্যের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা সুখময় দাম্পত্য জীবন গড়তে প্রতিটি স্বামীর জন্য অপরিহার্য।
| অনুবাদক | : | ইবরাহীম জামিল |
| প্রকাশনী | : | দারুল আরকাম |
| সংস্করণ | : | 1st Edition, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |