নামাজে কোথায় কী ভুল করি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মুমিন ও কাফেরের পার্থক্য নির্ণয়কারী হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই নামাজের প্রতি উদাসীন, ফলে তা দায়সারাভাবে আদায় করা হয়। এই উদাসীনতার কারণেই নামাজে নানা ভুলত্রুটি দেখা দেয়। কিছু ভুলে নামাজ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, আবার কিছু ভুলে তা ত্রুটিযুক্ত হয়। ত্রুটি সংশোধনে শরিয়ত 'সিজদা সাহু'র বিধান দিয়েছে, যা অনেকেরই অজানা।
সমাজে নামাজ নিয়ে নানা কুসংস্কারও প্রচলিত রয়েছে, যা থেকে বিরত থাকা প্রত্যেক মুসল্লির জন্য জরুরি। এই বইটি ঠিক এমন সব ভুল নিরসনে সহায়তা করবে। ২৬০-এরও বেশি মাসআলা দিয়ে সাজানো বইটি নামাজের ভুল-ভ্রান্তি থেকে বাঁচতে অত্যন্ত উপকারী। নামাজ শুদ্ধভাবে আদায় করতে চান এমন প্রতিটি মুসল্লির জন্য এটি একটি প্রয়োজনীয় সংকলন।
| প্রকাশনী | : | ওয়াফি পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |