Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আমাদের পূর্বসূরীদের সঙ্গে আমাদের অন্যতম বড় পার্থক্য হলো দুআ। আমরা কালেভদ্রে দুআ করি, কিন্তু তাদের কাছে দুআ ছিল নিত্যদিনের সঙ্গী। সুদিনে-দুর্দিনে, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের জিহ্বা দুআয় ভেজা থাকত। রবের সঙ্গে একান্ত আলাপে তারা যে স্বাদ পেতেন, তার কোনো তুলনা নেই। দুআ কোনো জাদুমন্ত্র নয় যে করলেই চোখধাঁধানো ফল মিলবে। আবার এটি বিড়বিড় করে পড়া কিছু অবোধ্য শব্দকণাও নয়।
দুআ কবুলের জন্য কিছু আদবকেতা ও কৌশল দরকার। খালিদ বিন সুলাইমান আর-রাবয়ীর 'মিরাকুলাস প্রেয়ারস' বইয়ে শুরুতে দুআর গুরুত্ব ও মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর স্থান পেয়েছে দুআ কবুলের বিস্ময়কর কাহিনি। নবি-রাসুল থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেয়ীন হয়ে লেখকের নিজের দেখা বা শোনা ঘটনাবলি পর্যন্ত বিস্তৃত এই সংকলন পাঠকের মনে আল্লাহভরসা ও দুআ-মুনাজাতের উদ্দীপনা জাগাবে।
| অনুবাদক | : | মাওলানা নাঈম আবু বকর |
| প্রকাশনী | : | ওয়াফি পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Edition, 2021 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849501398 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |