শাড়ি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হোসনে আরা শাহেদের 'শাড়ি' বইটি বাঙালি নারীর প্রিয় পোশাক শাড়ির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এক সমৃদ্ধ গ্রন্থ। শাড়ি কোথা থেকে এলো, কবে থেকে বাঙালি নারী শাড়ি পরা শুরু করল, সেই আদিকালের রহস্য উন্মোচনের চেষ্টা আছে এই বইয়ে। লেখিকা দেখিয়েছেন, শাড়ি শুধু কল্পনা নয়, এটি ইতিহাস। আবার শুধু ইতিহাস নয়, ঐতিহ্যও। শাড়ির উদ্ভব, রূপান্তর, নকশা, বর্ণবিন্যাস ও সৌন্দর্যের অনুপম বিবরণ পাওয়া যাবে এখানে।
মসলিন, জামদানি, টাঙ্গাইল কিংবা রাজশাহী সিল্ক, দেশের বিভিন্ন জনপ্রিয় শাড়ির পরিচিতি ও ইতিহাসও স্থান পেয়েছে বইটিতে। শাড়ির বিচিত্র উপাদান, নকশা ও বর্ণবিন্যাস যেমন আলোচিত হয়েছে, তেমনি শাড়ি পরার বিভিন্ন ভঙ্গির কথাও বলা হয়েছে। দুর্লভ তথ্য-উপাত্তের সমাহার আর সুখপাঠ্য লেখনীর সংমিশ্রণে বইটি হয়ে উঠেছে বিশিষ্ট। আমাদের সংস্কৃতির এক বিশেষ পরিচয় বহন করা এই বস্ত্রখণ্ডটির ইতিহাস জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849957676 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |