খাদ্যভুবন
by সানাউল হক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সানাউল হকের 'খাদ্যভুবন' খাদ্য ও রন্ধনশিল্পের সঙ্গে সভ্যতার নিবিড় সম্পর্কের এক চমৎকার অনুসন্ধান। আদিম মানুষ যখন আগুনে পুড়িয়ে মাংস খেতে শুরু করে, তখন থেকেই রন্ধনশিল্প মানব-ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই বইয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন যুগে খাদ্যের নির্বাচন, নির্মাণ, পরিবেশন ও উপভোগের সুখপাঠ্য বিবরণ তুলে ধরা হয়েছে। প্রাচীন গ্রিসের পরিমিত খাদ্যাভ্যাস, রোমের বিলাসবহুল ভোজ, ইতালীয় রেনেসাঁর মার্জিত ভোজন-সংস্কৃতি, ফরাসি সূক্ষ্ম রন্ধনকলা, চৈনিক খাবারের বৈচিত্র্য, আফ্রিকার সরল খাবার, ভারতীয় খাবারের সম্ভার, লাতিন আমেরিকার উষ্ণ খানাপিনা আর মার্কিন আন্তর্জাতিক ভূরিভোজ, সবই স্থান পেয়েছে এই গ্রন্থে।
খাদ্যের গুণাগুণ ও প্রস্তুতপ্রণালী নিয়েও আলোচনা আছে বইটিতে। বাঙালির খাদ্যরুচি নিয়ে রয়েছে একটি মননশীল বিশেষ অধ্যায়। লেখকের মতে, খাদ্য শুধু ক্ষুধা নিবৃত্তির জন্য নয়, খাদ্যের মধ্যেও শিল্প আছে। খাদ্য তৈরি ও পরিবেশনের মধ্যে সংস্কৃতির ছাপ পড়ে। একজন কবির দৃষ্টিতে এই বইয়ে খোঁজা হয়েছে সেই সংস্কৃতিরই, যা খাদ্যপ্রেমী পাঠকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849957669 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |