একটি রঙিন দুপুরের অপেক্ষা
by ফজলুর রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফজলুর রহমানের কাব্যগ্রন্থ 'একটি রঙিন দুপুরের অপেক্ষা' প্রেম, নিসর্গ, স্পর্শ ও নিঃসঙ্গতার বেদনার এক বহুমাত্রিক চিত্র। নগর মধ্যবিত্ত জীবনের স্বপ্ন-আকাঙ্ক্ষা, পাওয়া-না পাওয়ার টানাপোড়েন এবং সূক্ষ্ম অন্তর্জীবনের রক্তক্ষরণ কবিতাগুলোতে ফুটে উঠেছে। শব্দ, বর্ণ, ঘ্রাণ, রং, সুর আর আলোর খেলায় তৈরি হয়েছে এক কথাকাব্যের জগৎ, যেখানে প্রকৃতির সঙ্গে মিশে গেছে মানুষের অনুভূতির বহুস্তর।
কবিতাগুলো একটি গন্তব্যের দিকে এগিয়ে চলে, কিন্তু নিজস্ব ভাব, ভাষা ও ছন্দে প্রকাশের পথে স্বাতন্ত্র্য ধরে রাখে। ভাঙন, হতাশা বা নিরাশার চোরাবালিতে আটকে পড়লেও শেষ পর্যন্ত জীবনমুখিতার গানই বাজতে থাকে প্রতিটি কবিতায়। মানুষের মৌলিক অনুভবকে বহুবর্ণিল শব্দে আঁকার এই প্রয়াস যেন এক জামাটবদ্ধ কবিতার ভান্ডার। দীর্ঘদিনের জমানো খুচরো পয়সার মতো জমে থাকা এই কবিতাগুলো বই আকারে প্রকাশ পেয়ে যেন নির্ভার হয়েছে। পাঠকদের জন্য এটি এক অনন্য কাব্য অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849919896 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |