কিছু কি কইছে কেউ
by দুলাল সরকার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দুলাল সরকারের 'কিছু কি কইছে কেউ' কাব্যগ্রন্থটি বারবার পাঠে পুনরাবিষ্কারের মতো এক কবির সংকলন। তার প্রতিটি পঙ্ক্তি জীবনেরই অন্য এক উৎসারণ হয়ে ওঠে। বাংলার প্রকৃতির অপার মহিমা, পঞ্চভূতে মিলিয়ে যাওয়া মানুষ, আর টিকে থাকার স্বপ্নকুহক, সবকিছু তিনি স্পর্শ করেন নিঃশঙ্কভাবে। তার ভেজা পাজামা কবিতার খাতার মতোই আপন ও সহজ।
আধুনিক মনন ও মনীষার সঙ্গে তিনি জুড়ে দেন পদাবলির সুর, গীতময়তা। এই সুরের প্রাণ বাঙালির চিরকালীন বৃক্ষ, নদী, শস্যক্ষেত্র আর বিচিত্র মানুষ। আশির দশক থেকে কবি তার অস্তিত্ব জানান দিচ্ছেন মাছের মতো জলের সহজ গভীর থেকে। কাহ্নপা থেকে জীবনানন্দ হয়ে সেই মাছ এখন শূন্যসাগরে ঘুরে ঘুরে জলের মতো একা কথা কয়। দুলাল সরকারের কবিতা জীবনের এপিঠ-ওপিঠ, যা পাঠকের কাব্যপাঠের ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849984184 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |