বাংলাদেশে বইয়ের নির্মাণ, বণ্টন, বাজারজাতকরণ, পাঠ সম্প্রসারণ কিংবা সামগ্রিকভাবে বইয়ের প্রচার-প্রসার নিয়ে লেখালেখির ক্ষেত্র এখনো অনেকটাই অনাবিষ্কৃত। দেশের হাতেগোনা প্রকৃত গ্রন্থ-বিশেষজ্ঞদের একজন গোলাম মঈনউদ্দিনের এই সংক্ষিপ্ত অথচ সারবান বইটি পাঠকদের বইয়ের দুনিয়ার আগাপাশতলা চিনিয়ে দেবে। লেখক নিজে চাকরিসূত্রে বাংলাদেশের বৃহত্তম বই প্রকাশনা ও বিক্রয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাই তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাঠপর্যায়ের দরকারি কাণ্ডজ্ঞানও এই বইতে পাওয়া যায়।

'বই' বইটিতে আলোচিত হয়েছে এ দেশে বই প্রকাশনার ইতিহাস, প্রকাশের জটিলতা, সম্পাদনার সমস্যা। বই প্রকাশ যে সমবায়ী প্রচেষ্টার ফল, তা উপলব্ধি করা যাবে এই বই থেকে। বই প্রকাশনার সঙ্গে যুক্ত কর্মীদের এবং যেকোনো গ্রন্থপ্রেমিকের কাছেই এটি অবশ্যপাঠ্য।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:১ম প্রকাশ, ২০২৫
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849957683
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

বিবিধ বিষয়ক প্রবন্ধ এর আরও বই

See all

গোলাম মঈনউদ্দিন এর আরও বই

More Categories

See all

কবি প্রকাশনী এর আরও বই

See all

You May Also Like

See all