পরবাসের পুথি
by কাব্য কামরুল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম উপাদান পুথিসাহিত্য। প্রাচীন, মধ্য ও আধুনিক পর্বে এই ধারায় বিকশিত হয়েছে বহু কাব্যিক আখ্যান, সাধনতত্ত্ব, জনজীবনের নানা অসংগতির বিবরণ। শুরু থেকেই পুথি বাংলার সামাজিক ইতিহাসের ধারক ও বাহক। অথচ আমাদের নাগরিক জীবনের ব্যস্ততায় এই ঐতিহ্যবাহী পুথিকাব্য অন্ধকারে হারিয়ে যাচ্ছে। ইউরোপ-আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিন্নভাষী পণ্ডিতেরা বাংলা শিখে এই পুথিসাহিত্য নিয়ে উচ্চতর গবেষণা করেছেন, কিন্তু আমাদের নিজেদের চোখে এটি আর পড়ে না।
কাব্য কামরুল 'পরবাসের পুথি'তে পরম মমতায় বাংলার এই অধিকারবঞ্চিত সন্তানকে ফিরিয়ে এনেছেন পাঠকের বুকে ও কণ্ঠে। তিনি সুর করে পুথি পাঠ করে সাধারণ ও অসাধারণ দুই শ্রেণির মানুষকে আহ্বান করেন তাঁর সত্য ভাষণের দিকে। দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করলেও তিনি ভুলে যাননি ঐতিহ্যচারী পুথিচর্চার ধারা। বরং প্রবাসজীবনের কথামালা আর স্বদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসাকে রূপায়ণ করেছেন পুথিকাব্যে। এই বই প্রতিটি প্রবাসীর অন্তর্বেদনার প্রতিধ্বনি।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |