সিনেমায় দেশভাগ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দেশভাগ এক সর্বনাশা অধ্যায়, যার কেন্দ্রে সীমান্ত আর কাঁটাতার। ভিটেমাটি হারানো মানুষের নিরাশ্রয় জীবন, খিদের তাড়নায় রাস্তায় রাস্তায় নতুন উদ্বাস্তু পরিচয়ের সঙ্গে বোঝাপড়া। কূটকৌশলের রাজনীতিতে স্মৃতি আর সংগ্রামের বসতি ছেড়ে যাওয়ার বেদনা, পেছনে ফেলে আসা নদী, মাঠ-ঘাট, চেনা পথ-প্রান্তর। শিল্পের নানা মাধ্যমে এই রূঢ় বাস্তবতা উঠে এসেছে, আর চলচ্চিত্রেও দেশভাগ হয়ে উঠেছে এক অনন্য দলিল।
চণ্ডী মুখোপাধ্যায়ের 'সিনেমায় দেশভাগ' গ্রন্থে ভাগের দেশের সিনেমা নিয়ে তাত্ত্বিক জিজ্ঞাসা ও অসংখ্য দেশভাগ-সংক্রান্ত চলচ্চিত্রের বিবরণ স্থান পেয়েছে। শেষ পর্যন্ত এই বই চলচ্চিত্রে ভাগের দেশের যন্ত্রণার এক মানবিক দলিল। শুধু চলচ্চিত্রপ্রেমী নন, যেকোনো সমাজসচেতন পাঠকের কাছেই এটি গুরুত্বপূর্ণ পাঠ।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849990376 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |