ওস্তাদ কাহিনী

by অজিত কৃষ্ণ বসু

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

300৳400৳Save 100৳ (25%)
Qty
Wishlist
Share

গেন্ডারিয়ার পোলা' নামে পরিচিত অজিত কৃষ্ণ বসু শৈশবেই গানের তালিম নিয়েছিলেন 'কানা কেষ্ট' নামে খ্যাত কৃষ্ণচন্দ্র দের কাছে। ঢাকায় ওস্তাদ গুল মহম্মদ খাঁর সান্নিধ্যে এসে তাঁর রাগসংগীতের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ ঘটে। বলা হতো, মেঘমল্লার গেয়ে গুল মহম্মদ খাঁ খরতাপময় ঢাকায় বৃষ্টি নামাতে পারতেন! এরপর থেকেই হিন্দুস্থানি সংগীতের জগতের সঙ্গে তিনি একাত্ম হয়ে যান। কলকাতায় এসে তিনি সান্নিধ্য পান ওস্তাদ বড়ে গুলাম আলি খাঁ, তারাপদ চক্রবর্তী, ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি সংগীতগুরুর।

'ওস্তাদ কাহিনী' বইতে অজিত কৃষ্ণ বসু লিপিবদ্ধ করেছেন এই সব সংগীতস্তম্ভের সঙ্গে কাটানো আশ্চর্য অভিজ্ঞতা। সমান্তরালে রসিক ভঙ্গিতে তিনি জানিয়েছেন হিন্দুস্থানি সংগীতজগতের নেপথ্য ইতিহাস। তানসেন, বৈজু বাওরা, আবদুল করিম খাঁ, আলাউদ্দিন খাঁ, রবিশংকর থেকে শুরু করে আরও কত নাম! মজলিশি ঢঙে লেখা এই সরস বই সংগীতপ্রেমী ও রসিক পাঠক উভয়ের জন্যই এক অনবদ্য সংযোজন।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849504306
পৃষ্ঠা সংখ্যা:144
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all