শার্ল বোদলেয়ার : তাঁর কবিতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রায় সাত দশক আগে প্রকাশিত এই অনুবাদ কবিতাসংকলন বাংলা সাহিত্যজগতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। অনুবাদটি করেছিলেন বুদ্ধদেব বসু, যিনি কবিতা পত্রিকার সম্পাদক হিসেবে ততদিনে নিজেই এক কিংবদন্তিতে পরিণত। 'শার্ল বোদলেয়ার : তাঁর কবিতা' শীর্ষক এই বইটি বাংলা কবিতার পরিসরে তখনকার সাহসী ও শিল্পসম্মত অনুবাদ হিসেবে বিরল ছিল।
বোদলেয়ার আধুনিক ফরাসি কবিতার পথপ্রদর্শক, আর বুদ্ধদেব বসু বাংলা কবিতার আধুনিকতা নির্মাণের অগ্রদূত। বোদলেয়ারের কবিতার বিষাদ ও বিস্ময়, সৌন্দর্য ও পাপের বৈপরীত্যমাখা জগতের বাংলায়নে বুদ্ধদেবকে ছাড়িয়ে যাওয়া আজও অসম্ভব। ষাট-সত্তর দশকের তরুণ বাঙালি কবিদের আচ্ছন্ন করে রাখা এই সংকলন আধুনিক বাংলা কবিতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকের পাঠকের কাছে এটি নিছক অনূদিত কাব্যগ্রন্থ নয়—দুই মহাদেশের দুই কবিতাস্রষ্টার সংলাপের দলিল।
| অনুবাদক | : | বুদ্ধদেব বসু |
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849933212 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |