সুরাইয়া খানম সমগ্র
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলাদেশের সাহিত্যাঙ্গনে সুরাইয়া খানমকে ঘিরে ব্যক্তিগত নানা আলোচনা ও কৌতূহল থাকলেও তাঁর কবিতা ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ছিল অপ্রতুল। সেই অভাব পূরণে নির্মিত হয়েছে 'সুরাইয়া খানম সমগ্র' সংকলনটি। এই গ্রন্থে প্রথমবারের মতো উঠে এসেছে সুরাইয়া খানমের কবিসত্তার পাশাপাশি তাঁর অনুবাদক ও গদ্যকার পরিচয়।
সংকলনে যুক্ত হয়েছে তাঁর জীবদ্দশায় প্রকাশিত একমাত্র কাব্যগ্রন্থ 'নাচের শব্দ'-এর ৫১টি কবিতা ও ৬৫টি অগ্রন্থিত কবিতা, মোট ১১৬টি কবিতা। রয়েছে ওয়ালেস স্টিভেন্স, ডি এইচ লরেন্স, পাবলো নেরুদা, ডব্লিউ এইচ অডেন ও লিওপোল্ড সেদার সেঙ্ঘরের কবিতার সুরাইয়াকৃত বঙ্গানুবাদ। গদ্য অংশে আছে তিনটি প্রবন্ধ ও একটি চিঠি, আর শেষে চারটি সাক্ষাৎকার, যেখানে ধরা পড়েছে তাঁর সাহসী মন ও অস্থির পাণ্ডিত্য। বাংলা কবিতার এই নিঃসঙ্গ কণ্ঠস্বরকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস এই সংকলন।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849933250 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |