শফি আহমেদের 'বিশ্বকোষ' বইটি জ্ঞানের বিশাল ভান্ডার থেকে আহরিত তথ্যের সংক্ষিপ্ত ও পরিকল্পিত বিন্যাস। মানবসভ্যতা যত এগোচ্ছে, জ্ঞানের পরিধিও তত বাড়ছে, নতুন নতুন অজানা তথ্যের সন্ধান মিলছে। জীবনের নানা প্রয়োজনে এই বিশাল জ্ঞানভান্ডারের বিভিন্ন দিকের সঙ্গে আমাদের পরিচিতি দরকার, আর কালের অগ্রযাত্রায় এই প্রয়োজন আরও অপরিহার্য হয়ে উঠছে।
বিশ্বকোষের ধারণার জন্ম বহু শতাব্দী আগে, যখন জ্ঞানকে সংগঠিত ও সংক্ষিপ্তভাবে পরিবেশনের চাহিদা অনুভূত হয়। দিনে দিনে বিশেষায়িত বিশ্বকোষ রচনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা ভাষায় বিশ্বকোষ রচনার ইতিহাস দীর্ঘ না হলেও যে লেখা হয়নি তা নয়। এই সুখপাঠ্য বইয়ে বিশ্বকোষের উদ্ভব ও বিকাশের ইতিবৃত্ত, প্রকৃতি, প্রকরণ ও বৈচিত্র্যের পাশাপাশি বাংলা ভাষায় রচিত বিশ্বকোষের কথাও তুলে ধরা হয়েছে।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849984153 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।