ভোলগা থেকে গঙ্গা
রাহুল সাংকৃত্যায়নের বিখ্যাত গ্রন্থ 'ভোলগা থেকে গঙ্গা' নদী আর মানুষের এক মহাকাব্যিক আখ্যান। এক কথক নদীর রূপকে মানবসমাজের বিবর্তনের গল্প বলেন। অসংখ্য শাখানদীকে নিজের মধ্যে মিশিয়ে যে নদী বয়ে চলে, তার মতোই সমাজও বড় সংঘর্ষের ভেতর দিয়ে এগিয়ে যায়। ছোট ছোট গল্পের মাধ্যমে ঐতিহাসিক সত্যকে ভিত্তি করে দেখানো হয়েছে কীভাবে ভোলগা থেকে বিকশিত হয়ে এক জাতি গাঙ্গেয় উপত্যকায় পৌঁছেছে।
১৯৪৩ সালে হাজারিবাগ কারাগারের বন্দিদশায় লেখা এই গ্রন্থ প্রকাশের পরই হিন্দি অঞ্চলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। অসিত সেন, সুধীর দাস ও মৃণাল চৌধুরী তিনজন মিলে এর বাংলা অনুবাদ করেন। প্রায় দশ বছর পর প্রকাশিত পরের পর্ব 'কনৈলা কি কথা'-এর অনুবাদক ভগীরথ শীল।
পদ্মভূষণপ্রাপ্ত এই চিন্তক-কথক সমাজ, জাতি ও গোষ্ঠী কীভাবে গড়ে ওঠে এবং বদলে যায়, তা কথাসাহিত্যের আদলে লিখেছেন। অসংখ্য ভাষায় অনূদিত এই গ্রন্থ আজও সভ্যতার এক উজ্জ্বল দলিল হয়ে আছে।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849984108 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 372 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।